Monday, April 6, 2026

China: করোনা আতঙ্কে লকডাউন, শুনশান রাস্তাঘাটে যেন অচেনা শহরের ছবি

Date:

Share post:

করোনা (corona) দৈত্যকে কাবু করা যাচ্ছেনা। অতএব লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে প্রশাসন।আবারও সেই চেনা ছবি। চিনের (China) সাংহাই (Shanghai) শহরে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত তিন দিন ধরে শহরের প্রায় অর্ধেক অঞ্চল জুড়েই জারি করা হয়েছে লকডাউন(Lockdown)।


চিনের অবস্থা শোচনীয়।বুধবারের হিসেব বলছে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ৯৮২ জন। সবচেয়ে বেশি সংক্রমণ রয়েছে শহরের পূর্ব অংশে।সোমবার থেকে সেখানে জারি লকডাউন।সংক্রমণ বাড়তে শুরু করায় বুধবার থেকেই সাংহাইয়ের বহু অঞ্চলেই লকডাউন শুরু হয়েছে। আপাতত এলাকার সকল বাসিন্দাকেই গৃহবন্দি থাকারই নির্দেশ দেওয়া হয়েছে।

মহাকাল মন্দিরে পুজো দিয়ে ২৫দিনের শিশুকে মমতাময়ী স্নেহের পরশ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত বছর দু’য়েক আগে এই চিনেই প্রথম দাপট দেখাতে শুরু করে করোনা।ফের সেই ঘটনার পুনরাবৃত্তি নিয়ে আতঙ্কে চিনের মানুষ।তাই সংক্রমণে যে করেই হোক রাশ টানতে মরিয়া তাঁরা। লকডাউনের পাশাপাশি কড়া নির্দেশিকা রয়েছে শহরের সর্বত্র। অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে।

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...