Wednesday, June 3, 2026

Mamata: বগটুই নিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি, তীব্র নিন্দা করি: তোপ মমতার

Date:

Share post:

হাইকোর্টের নির্দেশে বগটুই কাণ্ডের তদন্ত করছে সিবিআই(CBI)। তাকে সবরকম সহযোগিতা করছে রাজ্য সরকার(Government of West Bengal)। কিন্তু সেই তদন্ত যখন সিকিভাগ এগিয়েছে, তখনই বিজেপির (BJP)সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(J P Nadda) কাছে ঘটনা নিয়ে রিপোর্ট দিল বিজেপির সাংসদের প্রতিনিধিদল। এই ঘটনায় চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

উত্তরবঙ্গ সফরে দার্জিলিঙে (Darjeeling) রয়েছেন তিনি। বুধবার, সকালে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পর বেলা ১টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সেখানেই বিজেপি (BJP) এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। স্পষ্ট জানান, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি। তদন্ত চলাকালীন তাদের সভাপতির কাছে বিজেপির রিপোর্ট জমা দেওয়া তদন্তকে প্রভাবিত করতে পারে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। এর তীব্র নিন্দা করেন তিনি। একই সঙ্গে বিজেপির সেই রিপোর্টে বীরভূমের জেলা সভাপতির নাম থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল (TMC) সুপ্রিমো।

মুখ্যমন্ত্রী বলেন, “দলের প্রেসিডেন্ট ও সরকার এক নয়। তদন্ত চলছে। আমরা সসবরকম সাহায্য করছি। বিজেপি নেতারা এসেছিলেন, রিপোর্ট করেছেন। এই ধরনের রিপোর্ট তদন্তকে প্রভাবিত করবে। আমি এর কঠোর নিন্দা করছি। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে।” কেন্দ্রীয় সরকার ও বিজেপি এই আচরণের তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী।

এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির রিপোর্টে বীরভূমের জেলা সভাপতির নাম রয়েছে, ওরা চায় তিনি গ্রেফতার হন। ক্ষুব্ধ মমতা প্রশ্ন তোলেন, “বলছে কী করে? তদন্তের সবে সামান্য এগিয়েছে। তার মানে ওরা ওকে গ্রেফতার করতে চায়। দেশে যেই বিরোধিতা করবে তাকেই গ্রেফতার করবে! এ জিনিস চলতে পারে না। প্রতিহিংসামূলক আচরণ করছে বিজেপি। রামপুরহাটের কেসে ষড়যন্ত্র চলছে৷ তদন্তে হস্তক্ষেপ মানব না”

ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়েও ওরা ছেলেখেলা করছে- অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভয়ঙ্কর অবস্থা থেকে ফিরে এসেছে যেসব পড়ুয়ারা তাদের রাজ্যে পড়ার ব্যবস্থা করতে চেয়ে ছিলেন তিনি। কিন্তু তার অনুমতি দেয়নি কেন্দ্র। “এটাই ওদের মনোভাব কারোর সাহায্য না করে শুধু প্রতিহিংসার রাজনীতি করছে এই আচরণের তীব্র নিন্দা করছি।”

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...