Tuesday, March 17, 2026

Jammu&Kashmir: জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে নিকেশ দুই জঙ্গি

Date:

Share post:

জঙ্গি দমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তাবাহিনী।সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিকেশ দুই জঙ্গি। পুলিশ সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের রায়নাওয়াড়ি এলাকায় গতকাল রাত থেকে গুলির লড়াই শুরু হয়। সেনার গুলিতে বুধবার সকাল পর্যন্ত দু’জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের নাম রইস আহমেদ ভাট ও হিলাল আহমেদ।এদের মধ্যে একজনের কাছ থেকে প্রেস কার্ড মিলেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে ওই দুই জঙ্গি মূলত লস্কর ই তৈইবার দ্য রেজিটেন্স ফ্রন্টের জঙ্গি সদস্য।

আরও পড়ুন:বগটুই নিয়ে বিজেপির ষড়যন্ত্রে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, কী বললেন তিনি

জানা গেছে, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেতেই খবর পেয়ে মঙ্গলবার রায়নাওয়াড়িতে মধ্যরাতে শুরু হয় নিরাপত্তা বাহিনীর অভিযান। রাতভর চলে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই। এরপর বুধবার সকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি।


পুলিশের তরফে খবর, প্রেস কার্ড অনুসারে জানা গিয়েছে নিহত ওই জঙ্গির নাম রইস আহমেদ ভাট, এবং তিনি ভ্যালি মিডিয়া সার্ভিসের প্রধান সম্পাদক পদে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, ভুয়ো প্রেস কার্ডকে হাতিয়ার করেই সন্ত্রাস বাদী কাজের সঙ্গে যুক্ত ছিলেন ওই জঙ্গি। নিহতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড গুলিও উদ্ধার হয়েছে।

spot_img

Related articles

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...