Saturday, March 14, 2026

নাগাল্যান্ড, অসম, মণিপুরে কমল আফস্পার আওতাধীন এলাকার পরিমাণ

Date:

Share post:

এবার নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে কমল আফস্পার (Armed Forces Special Power Act or AFSPA) আওতায় থাকা এলাকার পরিমাণ। বৃহস্পতিবার একথা জানিয়েছেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (HM Amit Shah)।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুইট করে লেখেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তরপূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে আফস্পার (AFSPA) অধীনে এলাকার পরিমাণ কমানো হচ্ছে। প্রধানমন্ত্রীর দায়বদ্ধতার জোরেই আজ উত্তরপূর্ব ভারতে শান্তি ফিরে এসেছে।” কেন্দ্রীয় সরকারের দাবি, মোদি সরকারের ‘লুক ইস্ট নীতি’র সুবাদে উত্তরপূর্ব ভারতে শান্তি ফিরছে। তাই আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা আফস্পা  প্রভাব কমানো হচ্ছে।

আরও পড়ুন:ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা

গত বছর ডিসেম্বরের শুরুতে সেনাবাহিনীর গুলিতে ১৩ জন সাধারণ মানুষ মারা যান। তাঁদের মৃত্যুর পর থেকে নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহারের দাবি ক্রমশ জোরাল হচ্ছে। নাগাল্যান্ড এবং মণিপুর সরকার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে, যাতে এই বিতর্কিত আইন প্রত্যাহার করা হয়। ইতিমধ্যেই নাগাল্যান্ড বিধানসভায় আফস্পা প্রত্যাহারের দাবিতে সর্বসম্মতিক্রমে প্রস্তাবও পাশ হয়েছে।

spot_img

Related articles

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...