Tuesday, March 24, 2026

শুধুমাত্র মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার

Date:

Share post:

মারিউপোলে (Mariupol) যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার। ওই শহরে আটকে থাকা নাগরিকরা নিরাপদ জায়গায় যাতে চলে যেতে পারেন, এই কারণেই এমন সিদ্ধান্ত পুতিনের দেশের। মারিউপোলে (Mariupol) যুদ্ধবিরতির কথা ঘোষণা হলেও অন্য কোনো যায়গায় থামছে না রাশিয়ার আক্রমণ।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে আবারও দাঁড়িয়েছে আমেরিকা। বিপুল পরিমাণ আর্থিক সাহায্য করা হয়েছে জেলেনস্কির দেশকে। ইতিমধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্টের (Ukraine President Volodymyr Zelenskyy) সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)।

আরও পড়ুন-অমানবিক কাণ্ড মধ্যপ্রদেশে, মেলেনি শববাহী যান, মরদেহ কাঁধে নিলেন মহিলারাই

পঞ্চম সপ্তাহেও চলছে যুদ্ধ। ইউক্রেনের হামলায় রুশ বাহিনীর কিছু ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে শোনা যাচ্ছে। চেরনোবিল ছাড়ছে রুশ সেনা এমনটাই দাবি পেন্টাগনের। যদিও যুদ্ধের কারণে রাশিয়াকে আরও চাপে ফেলতে নতুন কোনও আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর কথা ভাবছে আমেরিকা।

যেসব এলাকায় রাশিয়া সেনা সরিয়েছে এ প্রসঙ্গে কয়েকজন বিশ্লেষকরা জানিয়েছেন, সেসব এলাকায় অভিযান কমানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া, আসলে সেখানে তারা লড়াইয়ে সুবিধা করতে পারছে না। ইউক্রেনের সেনাবাহিনী বিভিন্ন ফ্রন্টে রুশ-আগ্রাসন থমকে দিতে পেরেছে। তবে এ ধরনের কর্মকাণ্ড রাশিয়ার ইতিমধ্যেই ধুঁকতে থাকা সামরিক সরঞ্জামের উপর আরও চাপ বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...