Sunday, April 5, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে প্রথম জয় পেল তারা। প্রথমে কুইন্টন ডি’কক এবং পরে এভিন লিউইসের ঝোড়ো ইনিংসের দাপটে শেষ ওভারে জিতে গেল লখনউ।

২) ২০২২ আইপিএল চ‍্যাম্পিয়ন হবে রাজস্থান রয়‍্যাল। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন রাজস্থান দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চ‍্যাহাল । প্রথম ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের অভিযান শুরু করেছে রাজস্থান রয়্যালস।

৩) আইএসএলে খেলা সমস্ত বাঙালি ফুটবলারদের সংবর্ধনা দিল আইএফএ। বৃহস্পতিবার কলকাতার এক হোটেলে বাংলার ২৫ জন আইএসএল খেলা বাঙালি ফুটবলার এবং ৬ জন ম্যাচ আধিকারিককে সম্মানিত করল আইএফএ।

৪) আরসিবির কাছে হেরে হতাশ নন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম‍্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া অধিনায়ক শ্রেয়স আইয়র।

৫) রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের  অধিনায়কত্ব ছাড়ার পরই নাকি ব‍্যাটিং-এ বদল এসেছে বিরাট কোহলি। এক অনুষ্ঠানে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর। বললেন,” শট খেলার ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি সাবলীল হয়েছেন কোহলি।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...