Thursday, June 25, 2026

বিধানসভায় বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করতে চিঠি রাজ্যপালের

Date:

Share post:

বিধানসভা কক্ষে হাতাহাতির ঘটনার জেরে গত সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিসহ (Suvendu Adhikari) ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Bandopadhyay) ৷ সাসপেনশনের নোটিশ হাতে পাওয়া মাত্রই রাজ্যপালের দ্বারস্থ হন ওই বিজেপি বিধায়করা। এবার এই সাসপেনশন(Suspension) প্রত্যাহার করার জন্য অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে(Biman Bandopadhyay) চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Writes Letter to Speaker)। যদিও কোনও চিঠি পান নি বলেই জানিয়েছেন স্পিকার, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য গত সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিনে হঠাত করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এমনকি বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পালটা অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকেও। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রনের বাইরে চলে যায় যে রীতিমত ধস্তাধস্তি শুরু হয় অধিবেশন কক্ষে। এরপরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাকে ঘুসি মারেন বলে অভিযোগ ওঠে। তড়িঘড়ি আহত বিধায়ককে সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন উত্তরবঙ্গ সফরে থাকায়, তিনি পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে সবটা জানতে চান। এরপর তৃণমূলের পক্ষ থেকে ঘটনার সুবিচার দাবি করা হয়। বিধানসভার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিসহ ৫ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এবার এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অধ্যক্ষকে চিঠি দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ।যদিও সূত্রের খবর এই বিষয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হলে, তিনি জানান রাজ্যপালের কাছ থেকে এখনও কোনও চিঠি তিনি পান নি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...