Thursday, June 25, 2026

প্রধানমন্ত্রীকে হত্যার ছক, উদ্বিগ্ন এনআইএ

Date:

Share post:

‘প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আমার জীবন ধ্বংস করেছেন। তাই তাঁকে হত্যা করার জন্য ২০ কেজি আরডিএক্স জোগাড় করেছি আমি।’ ঠিক এই ভাষাতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে একটি হুমকি ই-মেল আসে মুম্বইয়ের এনআইএ অফিসে। ওই মেল-টিতে আরো লেখা ছিল যে ইতিমধ্যেই বেশ কয়েকটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে ওই  অজ্ঞাতপরিচয় ব্যক্তি যোগাযোগ করেছেন। সারা ভারতে তিনি ২০টি হামলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক ফাঁস হতেই নড়েচড়ে বসেছে জাতীয় তদন্তকারী সংস্থা। কোথা থেকে ইমেলটি এসেছে সেই আইপি অ্যাড্রেস খুঁজে বের করা হচ্ছে। বিস্ফোরক মজুত করার দাবি কতটা সত্যি সেই বিষয়টিও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। পাশাপাশি সত্যিই  এই ঘটনার পিছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না  তা জানারও চেষ্টা করছেন গোয়েন্দারা।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...