Thursday, June 4, 2026

বিরতি শেষে এবার নতুন অবতারে ‘পাঠান’ শাহরুখ

Date:

Share post:

আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে বলিউডের বাদশাহ কিং খান অভিনীত ছবি পাঠান। বলিউডের বাদশাহ শাহরুখ খান বস নাম হি কাফি হায়, বাংলা তথা গোটা দেশের লক্ষ লক্ষ সিনেমামোদী দর্শকের হার্ট থ্রব তিনি। দীর্ঘদিন পরে ছবির জগতে ফিরতে চলছেন তাঁর পাঠান ছবির মাধ্যমে। প্রায় আট বছর পর আবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকনকে আর দেখা যাবে অভিনেতা জন আব্রাহামকেও।

স্পেন ছাড়া এই ছবির শুটিং হয়েছে দুবাইতেও। অনেকদিন ধরে আলোচনা রয়েছে এই ছবিটি। ছবির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আ্নন্দ। একটা বড়সড় ব্রেকের পর কিং খান ফিরলেন স্বমহিমায়। ছবির শেষ পর্বের শুটিং সেরে সম্প্রতি বুধবার রাতে দেশে ফিরলেন বলিউডের বাদশাহ। ফিরতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

শোনা যাচ্ছে শেষ পর্বে বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং গানের শুটিং হয়েছে সেখানে। শুটিং এর শেষে স্পেন ঘুরেছেনও কিং খান। স্প্যানিশ ভক্তদের সঙ্গে সেলফিও তুলছেন তিনি। ২০১৮ র পর পাঠান নিয়ে বড় পর্দায় ফিরছেন। এর আগে সবশেষ তাঁকে দেখা গেছে জিরো সিনেমায় । স্বাভাবিকভাবেই তার ভক্তদের কাছে পাঠান ছবিটি ভীষণভাবেই প্রত্যাশার এবং অপেক্ষার।প্রিয় নায়ক কে নতুন রূপে দেখবার জন্য তাঁরা অধির আগ্রহী ।

ইতিমধ্যেই এই ছবিতে তাঁর লুক বেশ প্রশংসিত এবং চর্চিত হয়েছে। এখানে কিং খানকে এইট প্যাক অ্যাবসের হট লুকে দেখা যাবে। তাঁর মেদহীন সুঠাম শরীরী আবেদনপূর্ণ চেহারা, লম্বা ঝুটি বাঁধা ছুল, কারগো প্যান্ট, উন্মুক্ত দেহ ভাইরাল হয়েছে যাতে নতুন করে মুগ্ধ তাঁর অনুরাগিরা। ৫৬ বছর বয়সে তাঁর এমন লুক দেখে বিস্মিত সবাই।

গতবছর ছেলেকে নিয়ে দীর্ঘ আইনি জটিলতায়ে পড়েন তিনি ফলে বেশ কিছুদিন শুটিং বন্ধ রাখতে হয়ে। কিন্তু কথায় বলে সব ভাল তাঁর শেষ ভাল যার অবশেষে সফল ভাবে কাজ সম্পূর্ণ করেছেন তিনি এবং তাঁর পাঠান টিম। এখন শুধু অধির অপেক্ষা ছবির মুক্তির। যদিও আরও বেশ কয়েকমাস লাগবে কারণ শুটিং এর পরের আরও অনেক কাজ থাকে যার মধ্যে ছবির এডিটিং অন্যতম।

Related articles

প্রশাসনিক বৈঠকে বেলেঘাটার কোন্ কোন্ প্রকল্পের লিখিত প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দিলেন কুণাল?

বেলেঘাটার একাধিক প্রকল্পের প্রস্তাব থেকে শুরু করে বুলডোজার নীতির বিরোধিতা এবং দলীয় কর্মীদের মিথ্যে মামলায় না ফাঁসানোর দাবি...

পঞ্চায়েতে রাস্তা তৈরি থেকে বিপুল কর্মী নিয়োগ: পরিকল্পনা জানালেন দিলীপ ঘোষ

পঞ্চায়েত দফতরের মন্ত্রিত্ব পাওয়ার পরে কেন্দ্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলার পঞ্চায়েতে ডবল ইঞ্জিন সুবিধা পাইয়ে দিতে বদ্ধপরিকর পঞ্চায়েত...

অমূল্য তরুণ প্রাণ হারাল: নিট পরীক্ষার্থীর আত্মহত্যায় ক্ষোভ প্রকাশ মমতার

ফের নিট পরীক্ষার্থীর (NEET Aspirant Suicide) আত্মহত্যা! এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন। মৃত...

চোটের উদ্বেগের মধ্যেই অনুশীলনে মেসি, বিশ্বকাপের আগেই জিতলেন পুরস্কারও

দুয়ারে বিশ্বকাপ, এবার আর্কষণের কেন্দ্রবিন্দুতে আকর্ষণ এবং অবশ্যই মেসি(Messi)। আর্জেন্টাইন রাজপুত্রকে এক ঝলক দেখার জন্য হোটেলের বাইরে ভিড়...