Monday, April 6, 2026

Anubrata: ফের গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব সিবিআয়ের

Date:

Share post:

এই নিয়ে ষষ্ঠবার। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করল সিবিআই (CBI)। গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্যে সোমবার নিজাম প্যালেসে(Nizam Palace) অনুব্রতকে হাজিরা দিতে বলে হয়েছে। হাইকোর্টে(High Court) নির্দেশে অনুব্রতর রক্ষাকবচ নেই। ফলে ৬ তারিখ সিবিআইয়ের(CBI) সামনে হাজিররা দিতে হবে বলে মনে করাব হচ্ছে।

ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর, ভারত-নেপাল রেলপথের সূচনা

১৪ ফেব্রুয়ারি, অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় প্রথম তলব করেছিল সিবিআই। পরে ২৫ ফেব্রুয়ারি হাজিরা দিতে নোটিশ (Notice) পাঠানো হয় তাঁকে। কিন্তু রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হওয়ায় নিজাম প্যালেসে যাননি অনুব্রত। এরপর ১৫ মার্চ তাঁকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। কিন্তু অসুস্থতার কারণে হাজিরা এড়াতে সিঙ্গল বেঞ্চে রক্ষাকবচের আবেদন করেন অনুব্রত।

কিন্তু সেই রক্ষাকবচের আর্জি খারিজ করে দেয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। ফলে এবার তাঁকে সিবিআই দফতরে যেতে হবে বলে অনুমান।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...