Saturday, April 4, 2026

Corona Update: একলাফে বাড়ল সুস্থতার হার! তবু চিন্তা মৃত্যু নিয়ে

Date:

Share post:

৩১ মার্চ মধ্যরাত থেকে দেশে উঠে গিয়েছে প্রায় সবধরনের কোভিডবিধি(Covid restrictions)। যদিও রাজ্যের(West Bengal) তরফ থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার করা আবশ্যক। তবে দেশে এই মুহূর্তে স্বস্তিজনক সংক্রমণের হার।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য বলছে, একদিনে দেশে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০ জন,  গতকালের তুলনায় সামান্য কম। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৫। কিন্তু উদ্বেগ বাড়িয়ে বেশ খানিকটা বেড়ে গেল মৃত্যু হার!

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮৩ জন, যেখানে গতকাল এই সংখ্যাটা ছিল ৫২। দেশে কোভিডে মোট মৃত্যুর সংখ্যা  ৫ লক্ষ ২১ হাজার ২৬৪।তবে দেশের সুস্থতার হার নিঃসন্দেহে স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৪ লক্ষ ৯২ হাজার ৩২৬ জন করোনাকে হারিয়ে জয়ী হয়েছেন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪০৪ জন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...