Saturday, April 4, 2026

Icc World Cup: আইসিসি মহিলা বিশ্বকাপ চ‍্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Date:

Share post:

আইসিসি মহিলা বিশ্বকাপ ( Icc World Cup) চ‍্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া ( Australia)। রবিবার ফাইনালে ইংল‍্যান্ডকে (England) হারাল ৭১ রানে। এই জয়ের ফলে সপ্তম বার মেয়েদের বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। ফাইনালে ১৭০ রানের বিশাল ইনিংস খেললেন অ্যালিসা হিলি।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ইংল‍্যান্ড। প্রথমে ব‍্যাট করতে নেমে পাহাড় রান করে অজিরা। নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫৬ রান করে অস্ট্রেলিয়া। ১৭০ রান করেন অ্যালিসা হিলি। ৬৮ রান করেন হায়নেস। ৬২ রান করেন মোনি।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল‍্যান্ড। ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ড্যানি ওয়াট ফিরে যান মাত্র ৪ রান করে। অন্য ওপেনার ট্যামি বেমন্ট করেন ২৭ রান। অধিনায়ক হেথার নাইট করেন ২৬ রান। ইংল্যান্ডের হয়ে লড়াই চালান নাতালি সিভার। ১২১ বলে ১৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি। অজিদের হয়ে তিন উইকেট নেন অ‍্যালানা কিং এবং জেস জোনাসেন। দু’টি উইকেট নিয়েছেন মেহান স্কুট। একটি করে উইকেট নিয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা এবং অ্যাশ্লে গার্ডনার।

১৯৭৮ সালে প্রথমবার মেয়েদের বিশ্বকাপ জিতেছিলে অস্ট্রেলিয়া।

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

আরও পড়ুন:লোগো-ট‍্যাগলাইন প্রতিযোগিতা, জিতলে পুরস্কার অভিষেকের সই করা জার্সি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...