Tuesday, March 31, 2026

Covaxin: বড় প্রশ্নের মুখে কোভ্যাক্সিন! সরবরাহে স্থগিতাদেশ জারি WHO এর

Date:

Share post:

করোনা (Corona) মোকাবিলায় সবচেয়ে বড় হাতিয়ার টিকাকরন। দেশ জুড়ে এই টিকাকরনের জেরেই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এসেছে সাফল্য। সিরাম ইন্সটিটিউট এর ‘কোভিশিল্ড'(Covishield) আর ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন'(Covaxin) এর উপর ভর করে গোটা দেশ করোনাকে হারিয়ে এগিয়ে চলেছে। ঠিক এই সময়েই বড় প্রশ্নের মুখে ‘কোভ্যাক্সিন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World health organization) হঠাৎই রাষ্ট্রসংঘে কোভ্যাক্সিনের (Covaxin)সরবরাহে স্থগিতাদেশ জারি করে দিল।

শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক নির্দেশিকায় জানিয়েছে, রাষ্ট্রসংঘের (UN)এজেন্সিগুলিকে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের সররাহ আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু হঠাত কেন এমন সিদ্ধান্ত? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের পর্যবেক্ষণে ভারত বায়োটেকের কিছু ত্রুটি ধরা পড়েছে। সেগুলো সংশোধন করার জন্য কিছু সময় দরকার। তাই অবিলম্বে এই নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে WHO এর পক্ষ থেকে।

উল্লেখ্য সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই ভ্যাকসিন ইতিমধ্যেই পৌঁছে গেছে বিভিন্ন দেশে।সেই দেশগুলিকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে WHO।কিন্তু ঠিক কি ধরণের ত্রুটি ধরা পড়েছে তা অবশ্য স্পষ্ট করে জানানো হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে। তবে যেহেতু সাসপেনশন অর্ডার তাই স্বভাবতই এর জেরে রাষ্ট্রসংঘের মাধ্যমে যে যে দেশে কোভ্যাক্সিন সরবরাহ হত, তা আপাতত বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের পর এখন প্রশ্ন উঠছে তাহলে এত মানুষ যে কোভ্যাক্সিন পেয়েছেন, তাঁদের কী হবে? তাঁরা আদৌ নিরাপদ তো?এই ব্যাপারে আশ্বস্ত করে WHO. বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে দিয়েছে, কোভ্যাক্সিনের গুণমান বা সুরক্ষা নিয়ে তাঁদের কোনও সংশয় নেই। এই ভ্যাকসিন পুরোপুরি সুরক্ষিত। ভারত বায়োটেকের (Bharat Biotech) তরফেও বিবৃতি জারি করে জানানো হয়েছে, কোভ্যাক্সিন যে নিরাপদ তা নিয়ে কোনও সংশয় নেই। তাহলে সমস্যাটা ঠিক কোথায়? মুখে কুলুপ এঁটেছে WHO আর ভারত বায়োটেক দুজনেই।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...