Saturday, June 20, 2026

Virat Kohli: ঘুম থেকে উঠে দেখলেন আপনি রোনাল্ডো হয়ে গিয়েছেন, কী করবেন? সমর্থকের প্রশ্নের মজার উত্তর কোহলির

Date:

Share post:

সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)হয়ে গিয়েছেন, তাহলে কী করবেন? এক সমর্থক এমনই প্রশ্ন করলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। সম্প্রতি আরসিবি-র (RCB) ইউটিউবে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে আসেন বিরাট। সেখানেই এক সমর্থক এমন প্রশ্ন করে বসেন কোহলিকে।

আরসিবি-র ইউটিউবের এক সমর্থক বিরাটকে বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি রোনাল্ডো হয়ে গিয়েছেন, তাহলে কী করবেন? সেই প্রশ্নের বেশ মজার উত্তর দিয়েছেন বিরাট। তিনি বলেন,”আমি সবার আগে নিজের মস্তিষ্কের স্ক্যান করাতাম,এটা জানতে যে আমি সত্যিই রোনাল্ডো কিনা। এরপর আমি খুঁজে বের করতাম কী করে ওর মানসিক শক্তি এতটা বেশি।”

মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবে আরসিবি। সেই ম‍্যাচে জয়ই লক্ষ‍্য আরসিবির প্রাক্তন অধিনায়কের।

আরও পড়ুন:দেশের অবস্থায় উদ্বিগ্ন জয়বার্ধনে-সাঙ্গাকারা-মালিঙ্গা, ভারতে বসে আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...