Sunday, April 5, 2026

বাংলা সিনেমা প্রদর্শনের সংখ্যা জানতে চেয়ে হল মালিকদের চিঠি দিল তথ্য- সংস্কৃতি দফতর

Date:

Share post:

রাজ্যের সিনেমা হলগুলোয় বিগত তিনবছরে কটা বাংলা ছবি দেখানো হয়েছে সেই তথ্য জানতে সোমবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সমস্ত মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিন হলগুলোকে।

কোভিড অতিমারিকালে বড়ধাক্কা খেয়েছিল  বিনোদন শিল্প। বহুদিন বন্ধ ছিল সিনেমা হল। খুব বড় প্রযোজনা সংস্থা ছাড়া ছবি রিলিজ করতে দেখা যায়নি। ধীরে ধীরে পরিস্থিতি পাল্টেছে। আবার স্বাভাবিক সবকিছু। খুলেছে  অফিস, কোর্ট কাছারি, সিনেমাহল ,পার্ক ,পার্লার সব। কোভিড পরবর্তীতে রাজ্যের সিনেমাহলগুলিতে গত তিন বছরে বাংলা সিনেমার প্রদর্শন সংখ্যা কত তার রিপোর্ট চাইল নবান্ন। আগামী ৩০ এপ্রিলের মধ্যে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ অনেকদিন ধরেই মনে করা হচ্ছে হিন্দি এবং ইংরেজি সিনেমার ভিড়ে উপেক্ষিত হচ্ছে বাংলা সিনেমা। এমনকী গ্রাম বাংলার অনেক সিনেমা হলেই ভোজপুরি সিনেমাও খুব চলে কিন্তু বাংলা সিনেমা তেমন প্রদর্শিত হয়না বা দর্শক টানে না। ফলে বহু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল যেগুলোয় বাংলা ছবি চলতো সেগুলো বন্ধ হয়ে গেছে। চিঠিতে বলা হয়েছে , ১৯৫৪ সালে পশ্চিমবঙ্গ চলচ্চিত্র ( নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী রাজ্যের প্রতিটি হল- এ বাংলা সিনেমার প্রদর্শন বাধ্যতামূলক। সেই সঙ্গে প্রতিটি প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কাছে বিগত তিন বছরে কোন হলে কতগুলি বাংলা সিনেমা দেখানো হয়েছে তার বিস্তারিত ও পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হয়েছে।

২০১৯ সালের ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০২০, ওই বছরের ১ এপ্রিল থেকে পরের বছর ৩১ মার্চ এবং  ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২২ এর  ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের কোন হল-এ কতগুলি বাংলা ছবি দেখানো হয়েছে তার হিসাব চেয়ে পাঠানো হয়েছে

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...