Monday, April 6, 2026

জয় দিয়ে যাত্রা শুরু, কোরিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু-শ্রীকান্ত

Date:

Share post:

কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু ও কিদাম্বি শ্রীকান্ত। বুধবার দু’জনেই নিজের নিজের প্রথম রাউন্ডের ম্যাচ সরাসরি গেমে জিতেছেন। সদ্য সুইস ওপেন খেতাবজয়ী সিন্ধু কোর্টে নেমেছিলেন আমেরিকার লরেন লামের বিরুদ্ধে। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজেই ২১-১৫, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই পরের রাউন্ডে সিন্ধুকে খেলতে হবে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে।

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হয়েছিলেন মালয়েশিয়ার ড্যারেন লিউয়ের। বিশ্বের ৩৫ নম্বর লিউকে ২২-২০, ২১-১১ ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। প্রথম গেমে শ্রীকান্তকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মালয়েশীয় শাটলার। তবে দ্বিতীয় গেমে ভারতীয় প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড়াতেই পারেননি লিউ। পরের রাউন্ডে শ্রীকান্তের প্রতিপক্ষ ইজরাইলের ব্যাডমিন্টন খেলোয়াড় মিশা জিলবারম্যান।
এদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নামছেন দুই ভারতীয় শাটলার লক্ষ্য সেন ও মালবিকা বানসুদ।

আরও পড়ুন- Virat Kohli: রানের খরা কাটাতে বিরাটকে বিশেষ পরামর্শ আক্রমের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...