Tuesday, May 19, 2026

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার: সংসদে সরব সৌগত

Date:

Share post:

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দেশবাসীর। এই ইস্যুতেই বুধবার সংসদে সরব হয়ে উঠলেন তৃণমূলের(TMC) বরিষ্ঠ সাংসদ সৌগত রায়(Sougata Roy)। দাবি জানালেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের(Petrol Disel Price) মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার।

বুধবার সংসদের জিরো আওয়ারে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়ে সৌগত রায় বলেন, যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা উচিৎ কেন্দ্রের। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পরিস্থিতি যা তাতে না খেয়ে মরার মত অবস্থা দেশবাসীর। সরকার এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্য আবেদন জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি এদিন নিজের বক্তব্যে সৌগত রায় আরও দাবি জানান, সরকার পক্ষ মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে আলোচনা করুক। যদিও এই ইস্যুতে সংসদে কোনও রকম আলোচনায় রাজি হয়নি মোদি সরকার।

আরও পড়ুন:বই খুলে পরীক্ষায় অনুমতি! নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মেটার পর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জ্বালানী তেলের। বুধবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা করে বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.৭৭ টাকা। আর পেট্রোলের দামও বেড়েছে প্রায় ১ টাকার কাছাকাছি। পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ১১৫.০৬ টাকা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের ওপর। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের নাজেহাল অবস্থা। সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ব্যাপকভাবে। তবে এবিষয়ে একটি শব্দও খরচ করতে রাজি নয় সরকার।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...