Wednesday, June 10, 2026

ATK Mohunbagan: এএফসি কাপে প্রথম ম‍্যাচে মুখোমুখি ব্লু স্টার এফসি, প্রতিপক্ষকে সমীহ বাগান কোচের

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল যুবভারতীতে শ্রীলঙ্কার (Srilanka) ব্লু স্টার এফসি-র ( Blue Star Fc) বিরুদ্ধে এএফসি কাপের (AFC Cup) ম‍্যাচ খেলতে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। তারই প্রস্তুতিতে ব‍্যস্ত বাগান ব্রিগেড। ধারে-ভারে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার ক্লাবটিকে সমীহ বাগান কোচ জুয়ান ফেরান্ডোর। তিনি মনে করেন, শ্রীলঙ্কার এই দল বেগ দিতে সক্ষম।

এদিন অনুশীলন শেষে জুয়ান বলেন,”শ্রীলঙ্কার ব্লু স্টারকে খাটো করে দেখার কোনও কারণ নেই। দলটার পাসিং খুব ভাল। মাঝেমধ্যে প্রেসিং ফুটবল খেলে। কিছুক্ষণ স্লো ফুটবল খেলতে খেলতে হঠাতই আক্রমণে ওঠে। আর তাতেই বিপক্ষের গোলের মুখ খুলে যায়। আমাদের সতর্ক থাকতে হবে। কারণ খেলাটা নব্বই মিনিটের। সেই সময়ের মধ্যেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। শেষ দশ মিনিট অবশ্য ব্লু স্টার তেমন ভাল খেলেনি। তাতে অনেকেই ভাবছেন ওরা আহামরি দল নয়। আমি তা মানতে নারাজ। দু গোল হয়ে যাওয়ার পর সম্ভবত ওরা নিজেদের উজাড় করতে চায়নি পরের ম্যাচের কথা ভেবে।”

ব্লু স্টারের খেলার ধরণ নিয়ে ফেরান্ডো বলেন, “বিপক্ষের রক্ষণের মাথার উপর দিয়ে বল পাঠানোর একটা চেষ্টা সব সময় করে শ্রীলঙ্কার এই ক্লাবটি। ওদের সেন্টার ব্যাক চামেরার খেলাটা অনেকটা আমাদের কার্ল ম্যাকহিউর মতো। ডিফেন্স করে ভাল আবার সঠিক পাস বাড়ানোতেও দক্ষ। মনে রাখতে হবে একটা দেশের সেরা ক্লাব খেলতে আসছে। তাদের সমীহ করেই নামতে হবে। সেভাবেই আমরা প্রস্ততি নিয়ে নামব।”

এবার কি এএফসি কাপে সাফল্য আসবে?  এই নিয়ে ফেরান্ডো বলেন, “আমি ম্যাচ ধরে ধরে এগোনোয় বিশ্বাসী। এখন আমার মাথায় ঘুরছে শুধু ব্লু স্টার এসসি ম্যাচের ৯০ মিনিট। ওই সময়ে সফলতা পেতে হবে।”

আরও পড়ুন:IPL: আইপিএলে ধোনির বিজ্ঞাপন ঘিরে বিতর্ক, নির্দেশ দেওয়া হল সরিয়ে ফেলার

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...