Friday, April 3, 2026

বৃষ্টির জেরে রানওয়েতে ফাটল! সাময়িক সময়ের জন্য বন্ধ বাগডোগরার উড়ান পরিষেবা

Date:

Share post:

শিলিগুড়িতে বৃষ্টি জেরেই রানওয়েতে ফাটল। বৃহস্পতিবার সকালেই বন্ধ হয়ে গেলে বাগডোগরায় উড়ান পরিষেবা। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে প্রবল বৃষ্টিপাতের হজেরে বাগডোগরা বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে রানওয়েতে বিমান ওঠানামা করা বিপজ্জনক হয়ে পড়ায় উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে মেরামতির কাজ।


আরও পড়ুন:মিডিয়া ট্রায়াল করতে গিয়েই কি প্রকাশ্যে আনা হচ্ছে আজগুবি ‘সূত্রের খবর’


গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাগডোগরা বিমানবন্দরে চলছে রানওয়ে মেরামতির কাজ। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়েও। তাই সকালের দিকের সমস্ত উড়ান বাতিল করা হয়। যে বিমানগুলির বাগডোগরায় নামার কথা ছিল, সেগুলিকে কলকাতা ও অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা থেকে বাগডোগরাগামী বিমান বাতিল করা হয়।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...