Saturday, April 4, 2026

bomb-bengaluru : বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্বস্কোয়াড

Date:

Share post:

শুক্রবার সকালে বেঙ্গালুরুর সাতটি স্কুলে বোমাতঙ্ক । ই মেল মারফত সাতটি স্কুলে রাখা আছে বলে হুমকি চিঠি পাঠানো হয়। বেঙ্গলুরুর সিটি পুলিশ কমিশনার কমল পান্থ এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন। জানা গিয়েছে এদিন বেলা প্রায় ১১টা নাগাদ বেঙ্গালুরুর  সাতটি স্কুলে প্রায় একই সময়ে ইমেল পৌঁছয়। স্কুলগুলি হল : দিল্লি পাবলিক স্কুল, গোপালন ইন্টারন্যাশনাল স্কুল, নিউ অ্যাকাডেমি স্কুল, সেন্ট ভিনসেন্ট পল স্কুল, ইন্ডিয়ান পাবলিক স্কুল এবং এবেনেজার ইন্টারন্যাশনাল স্কুল। ওই হুমকি মেল-এ লেখা ছিল স্কুলে বোমা রাখা আছে।  স্বাভাবিকভাবেই হুমকি মেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় পুলিশের কাছে।  প্রতিটি স্কুলের ঠিকানায় বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যদের নিয়ে পৌঁছে যায় পুলিশ। তন্নতন্ন করে স্কুলের প্রতিটি জায়গা খুঁজে দেখা হয় যে কোথায় বোমা লুকিয়ে  রাখা আছে।   কিন্তু তন্ন তন্ন করে তল্লাশি চালানোর পরেও কোনও স্কুল থেকে এখনও পর্যন্ত বোমা উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...