Saturday, April 4, 2026

বিশ্ব স্বাস্থ্য দিবসে আর জি কর হাসপাতালে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা

Date:

Share post:

বিশ্বসেরার তালিকায় আগেই জায়গা করে নিয়েছে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘ডাইরেক্টরি অফ ওয়ার্ল্ড পয়জন সেন্টারে’ নাম জুড়েছে আরজি কর হাসপাতালের। এবার মহিলাদের আরও ভালো চিকিৎসার স্বার্থে বিশ্ব স্বাস্থ্য দিবসে বড় ভূমিকা গ্রহণ করল আরজি কর। এদিন বিধায়ক সুদীপ্ত রায় ও কলেজের প্রিন্সিপালের ডঃ সন্দীপ ঘোষের উপস্থিতিতে আরজি কর হাসপাতালের গাইনোকলজি বিভাগে একটি ইউএসজি কক্ষ, অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য একটি আউটডোর এবং প্রসবকালীন সময়ের জন্য একটি এমার্জেন্সি রুমের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন:ভাদু শেখ খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

চিকিৎসকদের মতে, প্রসবের সময় বিভিন্ন ধরনের ভীতিতে ভোগেন মায়েরা। প্রসবের আগে মানসিকভাবে দুর্বল হয়ে যাওয়া একজন অন্তঃসত্ত্বা মহিলার পক্ষে ক্ষতিকারক বলে জানান তাঁরা। আর সেই কথা বিবেচনা করেই অন্তঃসত্ত্বা মহিলাদের সুচিকিৎসার ব্যবস্থা করতেই এই পদক্ষেপ নিল আরজি কর হাসপাতাল।


এর আগে একাধিক দুরারোগ্য ব্যাধির চিকিৎসাতে প্রশংসা অর্জন করেছে আরজি কর। বহু কঠিন অস্ত্রোপচারেও দক্ষতা দেখিয়েছেন চিকিৎসকরা। বিশ্ব স্বাস্থ্য দিবসেও আরজি কর হাসপাতালের এই মাইলফলক অর্জনের জন্য তৃণমূলের তরফে কলেজ প্রশাসনকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...