Wednesday, June 17, 2026

দেশবিরোধী স্লোগান শ্রীনগরের মসজিদে, গ্রেফতার ১৩

Date:

Share post:

দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠল শ্রীনগরের জামিয়া মসজিদের (Srinagar’s Jamia Masjid) ভিতরে। এরপরই ফের বিতর্ক ছড়ায়। শোনা যায় মসজিদে উপস্থিত কয়েকজন ‘আজাদি’র (Azadi) স্লোগান দেন। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার ছিল রমজান মাসের প্রথম প্রার্থনা। এদিনই প্রার্থনার শেষে মসজিদের (Srinagar’s Jamia Masjid) ভিতরে কয়েকজন ‘আজাদি’র স্লোগান তোলে। এই ঘটনা প্রসঙ্গে শ্রীনগর পুলিশ জানিয়েছেন, একাধিক এলাকায় শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যেই প্রধান অভিযুক্ত বসরত নবি ভাট ও অন্যান্যদের করে জেরা করার পর গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন-দেশের অস্ত্রভাণ্ডারে নয়া সংযোজন, পিনাক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পোখরানে

শ্রীনগর পুলিশ (Srinagar Police) দাবি করেছে, এই ঘটনায় পাকিস্তানের যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত বসরত নবি ভাটকে কোনও পাকিস্তানে পরিচালিত কোনও গোষ্ঠীর তরফেই মসজিদের ভিতরে প্রার্থনার পরে এই ধরনের আচরণের উসকানি দেওয়া হয়। তাদের উদ্দেশ্য ছিল, আইন-শৃঙ্খলা নষ্ট করা।

জামিয়া মসজিদ শ্রীনগরের সবচেয়ে বড় মসজিদ। করোনার সময় দু’বছর বন্ধ ছিল এই মসজিদ। এরপরই গত মার্চ মাসে এই মসজিদ ফের খুলে দেওয়া হয়।



Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...