Saturday, April 4, 2026

১০০০ কোটির পার RRR-এর: তারকাখচিত সাকসেস পার্টিতে কেন নেই আলিয়া?

Date:

Share post:

১০০০ কোটির ঘরে পৌছে ভারতীয় চলচ্চিত্রের( Indian  Cinema)  ইতিহাসে রেকর্ড গড়ল পরিচালক রাজামৌলির( Raja Mouli) দক্ষিণী ছবি ‘আর আর আর’ ( RRR)। গত বুধবার ছিল এই ছবির সাকসেস পার্টি। অনুপস্থিত নামী অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে কাজ করা সত্ত্বেও কেন তিনি নেই এই নিয়ে জল্পনা শুরু হয়।

যেখানে এতদিন পর্যন্ত বক্স অফিস কালেকশনের নিরিখে সেরা সিনেমা ছিল ‘বাহুবলী ২'( Bahubali 2)। ‘আর আর আর’  মুক্তির প্রথম সপ্তাহে বাহুবলী ২ কে  ছাপিয়ে গেছে আর আর আর। ২৫  মার্চ মুক্তি পেয়েছিল এই ছবি। বুধবারের মধ্যে ১০০০  কোটির ব্যবসা করে নিল। হিন্দীতে আর আর আর ব্যবসা করলো প্রায় ২০০ কোটি।

এমন সাফল্যের জন্য গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন ছবির  নির্মাতারা। মুম্বইতে আয়োজিত সেই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন কলাকুশলীর সহ নামজাদা তারকারা। হাজির ছিলেন স্বয়ং আমির খান , হুমা কুরেশি, মার্কন্ড দেশপান্ডে, জনি লিভার, শরদ কেলকর, দর্শনকুমার, করণ জোহর, রাখি সাওয়ান্ত ও আরো অনেকে। এসছিলে কালো কুর্তায়  রামচরণ সম্পূর্ণ খালি পায়ে। কিন্তু এতবড় সাকসেস পার্টিতে সামিল হলেন না অভিনেত্রী আলিয়া ভাট। তারকা খচিত সেই পার্টির বেশ কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে দেখতে পাওয়া যায়নি আলিয়াকে।

আরও পড়ুন:ওমিক্রন দশা: বঙ্গ সিপিএমকে করোনা ভ্যারিয়েন্টের সঙ্গে তুলনা পার্টি কংগ্রেসে

সংবাদসূত্রে জানা গেছে রাজামৌলির সঙ্গে তিক্ততাই আলিয়ার অনুপস্থিতির কারণ। ছবিতে আলিয়াকে দেখা গেছে মাত্র দশ মিনিট। এই ছবিতে তার চরিত্র নিয়ে অসন্তুষ্ট ছিলেন আলিয়া সেই কারণে কিছুদিন আগেই  পরিচালকের সঙ্গে তাঁর বাকবিতন্ডার খবর সামনে আসে। বলিউডের প্রথম সারির অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি কিন্তু  গুরুত্ব পাননি ততটা যতটা তাঁর পাওয়া উচিত ছিল। যদিও আলিয়া নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, ভুয়ো খবর রটেছে তাকে নিয়ে। তাঁর এবং রাজা মৌলির সম্পর্ক আগের মতোই আছে।

প্রসঙ্গত আর আর আর ছবির গল্প মূলত ভারতে বিদেশী আক্রমণ নিয়ে এক কাল্পনিক ঘটনাকে কেন্দ্র  করে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে অভিনেতা অজয় দেবগণ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...