Monday, April 6, 2026

AIIMS-এর চিকিৎসকদের দিয়ে অনুব্রতকে পরীক্ষা করানোর আবেদন আদালতে করতে পারে CBI

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করছেন, কিন্তু CBI-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলেই আচমকা ”গুরুতর” অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় যান অনুব্রত মণ্ডল। CBI যেই এই বিষয়টিকে কিছুতেই মেনে নিতে পারছে না। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অনুব্রতর চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গেও কথা হয়েছে CBI আধিকারিকদের।

অনুব্রত মণ্ডল কেমন আছেন? তা জানতে চেয়ে গত, বৃহস্পতিবারই SSKM হাসপাতালকে চিঠি দিয়েছিল CBI. SSKM-এর তরফে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার রিপোর্ট।

CBI সূত্রে খবর, SSKM-এর পাঠানো সেই রিপোর্টে নিজেদের চিকিৎসকদের দেখানোর পর পর্যালোচনা রিপোর্টে একেবারেইই সন্তুষ্ট নন তদন্তকারীরা। প্রয়োজনে কল্যাণীর AIIMS-এর চিকিৎসকদের দিয়ে অনুব্রতকে পরীক্ষা করানোর আবেদন করা হতে পারে আদালতে। শারীরিক অবস্থার আরও বিশদ রিপোর্ট চায় CBI.

আরও পড়ুন:কানাডায় ভারতীয় পড়ুয়াকে গুলি করে খুন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...