Sunday, June 28, 2026

মোবাইল চাই , স্কুল পালিয়ে হোটেলে কাজ নিল দুই ছাত্র

Date:

Share post:

মোবাইল ফোন চাই। কিন্তু হাতে অত টাকা কোথায়? বাড়িতে জানিয়েও কোনো কাজ হয়নি । তাই স্কুল পালিয়ে দুই ছাত্র কাজ নিল হোটেলে । টাকা জমিয়ে মোবাইল ফোন কিনতে হবে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে । ছাত্র দুটি একই স্কুলে, একই ক্লাসে পড়ত। ছাত্রাবাসেও একসঙ্গেই থাকতো । এমনকী তারা একই পাড়ার বাসিন্দা। ফলে একই সঙ্গে যোগসাজশ করেছে দুজনে । জানা গিয়েছে লকডাউনের পর চলতি বছরের জানুয়ারিতে স্কুলে ভর্তি হয় দুই ছাত্র। কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে এসেছিল । তারপর আবার স্কুলে ফিরে যায়। বুধবার থেকে দুই ছাত্রর আর কোনো খোঁজ নেই। ছাত্রাবাস থেকে বাড়িতে যোগাযোগ করা হয়। প্রধান শিক্ষকের সঙ্গে বাবা-মা থানায় যান। ইতিমধ্যে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে । তাতে দুই ছাত্র জানিয়েছে তারা ভালো আছে । ফোন কেনার টাকা পুরো জোগাড় হলে তবেই তারা বাড়ি ফিরবে । কিন্তু ছাত্র দুটি এই মুহূর্তে কোথায় আছে তা এখনও জানা যায়নি। পুলিশ-ছাত্র দুটির খোঁজে তল্লাশি শুরু করেছে। মোবাইলে সূত্র ধরে দুই ছাত্রের খোঁজ চলছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...