Saturday, June 6, 2026

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ছেলেকে জঙ্গি ঘোষণা ভারতের

Date:

Share post:

মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইকে ৩১ বছরের কারাগারের সাজা শুনিয়েছে পাকিস্তানের আদালত। ঠিক তারপরই হাফিজের ছেলে তলহা সইদকে ‘জঙ্গি’ ঘোষণা করল ভারত। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) অনুযায়ী জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার নেতা হাফিজ মহম্মদ সইদের ছেলেকে ‘চিহ্নিত জঙ্গি’ বা ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তালিকাভুক্ত করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আরও উল্লেখ করা হয়েছে, ভারত, ইজরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করেছিল তালহা সইদ। পাকিস্তানের লস্কর-ই-তইবার ঘাঁটিগুলিতে প্রায়শই দেখা গিয়েছে লাহোরের বাসিন্দা বছর ৪৬-এর তলহা সইদকে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার ক্লারিক্যাল উইংয়ের মাথা বলেই উল্লেখ করা হয়েছে। সেও ২৬/১১-র ঘটনায় যুক্ত ছিল বলে অভিযোগ।

লস্করের সামাজিক সংগঠন জামাত–উদ–দাওয়ার নেতা এই তালহা। জামাত নিষিদ্ধ হওয়ার পরে মিল্লি মুসলিম লিগ সংগঠনের নামে কাজ করে তালহা এবং তার অনুগামীরা।
এছাড়াও একাধিক ভারত-বিরোধী কার্যকলাপে অংশ নিত। পাশাপাশি, কখন, কোথায়, কীভাবে হামলা চালানো হবে, সেই রূপরেখাও তৈরি করত তালহা। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে। তালহার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু করা হয়েছে। মুম্বই হামলা সহ একাধিক জঙ্গি হামলায় তার জন্য মৃত্যু হয়েছে শতাধিক ভারতীয়র।

উল্লেখ্য, এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ পুত্র। ভারত বিরোধী কার্যকলাপে নিয়মিত অংশ নিত তালহা। আফগানিস্তানের ভারতীয় ঠিকানাগুলিতে হামলা চালানোর জন্য তালহা পাক–আফগান সীমান্তে জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল বলে অভিযোগ ভারতের।

আরও পড়ুন:মোবাইল চাই , স্কুল পালিয়ে হোটেলে কাজ নিল দুই ছাত্র

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...