Saturday, June 20, 2026

JNU-তে পড়ুয়াদের আমিষ খেতে বাধা AVBP-র, প্রতিবাদে সরব বাম

Date:

Share post:

দিল্লির জহরলাল নেহেরু বিশ্বাবিদ্যালয়ে(JNU University) এবার পড়ুয়াদের আমিষ খাবার খেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিসদ বা এবিভিপির(ABVP) বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো সরব হয়ে উঠল বাম ছাত্র সংগঠন। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মেস সচিবকে রীতিমতো মারধর করে এবিভিপি। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের একজোট হয়ার ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। অন্যদিকে এবিভিপির দাবি, বাম ছাত্র সংগঠন হোস্টেলের রামনবমীর পুজো করতে বাধা দিচ্ছে। গোটা ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস।

জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ABVP গুন্ডারা তাদের ঘৃণার রাজনীতি এবং বিভাজনমূলক এজেন্ডার মাধ্যমে কাবেরী হোস্টেলে হিংসাত্মক পরিবেশ তৈরি করেছে। তারা মেস কমিটিকে রাতের খাবারের মেন্যু পরিবর্তন করতে বাধ্য করছে এবং মেসে থাকা পড়ুয়াদের পাশাপাশি বামপন্থী ছাত্রদের উপর হামলা চালিয়েছে। মেনুতে নিরামিষ এবং আমিষ উভয় ধরনের খাবারই রয়েছে। পড়ুয়ারা তাদের পছন্দের যেকোনো খাবার এখান থেকে নিতে পারে। তারপরও ABVP গুন্ডারা মেসের কর্মীদের আমিষ খাবার না রাখার দাবিতে মারধর করে।

আরও পড়ুন:পাকিস্তানের কোনও প্রধানমন্ত্রীই পাঁচ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি!

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে জেএনইউ এবং এর হোস্টেল সবার জন্য একই। এখানে থাকা শিক্ষার্থীরা বিভিন্ন এলাকার এবং তাদের সংস্কৃতি, খাবার ভিন্ন, যাকে সম্মান করা উচিত। অভিযোগ করা হয়েছে, ABVP-এর এই পদক্ষেপ JNU-এর মতো গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জায়গায় তাদের আধিপত্যের রাজনীতি এবং ডানপন্থী হিন্দুত্ব নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তবে এই ঘটানার বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন লড়াই চালিয়ে যাবে। সকল পড়ুয়াদের একজোট হয়ে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...