Monday, March 16, 2026

প্রথম প্লে-স্কুলে পা ইউভানের, ছবি পোস্ট গর্বিত মা-বাবার

Date:

Share post:

টলিউডের বহুচর্চিত, সেলেব কাপল রাজ এবং শুভশ্রী চক্রবর্তীর (Raj and Subhashree Chakrabarty) পুত্র ইউভানের (Yuvaan Chakraborty) প্রথম প্লে- স্কুলে যাওয়া শুরু হল। প্রথমদিনের স্কুল যাওয়ার ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী। ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়(Social Media)।

রাজ-শুভশ্রীর পুত্র (Yuvaan Chakraborty) হওয়ার সুবাদে সেই জন্ম থেকেই চর্চিত ইউভান। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কৌতুহলের অন্ত নেই। ইউভানের ধাপে ধাপে বড় হওয়ার প্রতি মুহূর্তের খবরাখবর নিয়ে মেতে থেকেছেন নেটিজেনরা। জন্মেই রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিল ইউভান।

আজ আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছোট্ট ইউভানের ছবি। কারণটা আর পাঁচটা শিশুর জীবনের সাধারণ একটা ঘটনা হলেও ইউভানের নয় কারণ সে রাজ-শুভশ্রীর নয়নের মণি তো বটেই নেটিজেনদেরও খুব প্রিয়। ইউভানের আজ প্লে -স্কুলের প্রথম দিন । ছেলের স্কুলে যাওয়ার ঠিক আগের মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন শুভশ্রী।

আরও পড়ুন: বাবুলের জয় সময়ের অপেক্ষা, বালিগঞ্জে ভোট দিয়ে বললেন দেবাশিস কন্যা দেবলীনা

ছবিতে দেখা গেল নীল ডেনিম হাফ প্যান্ট এবং হোয়াইট টি- শার্ট এবং বাহারি জুতো পরে, কাঁধে শিম্বার ব্যাগ ঝুলিয়ে স্কুলে চলেছে ইউভান। ছবিটি শেয়ার করার মূহুর্তের মধ্যে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করে। ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধব ভক্ত -অনুরাগী সবাই ইউভানকে অনেক শুভেচ্ছা জানায়।

ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘ কিছুতেই বিশ্বাস হচ্ছে না এটা ঘটছে। এই প্রসঙ্গে বাবা রাজ চক্রবর্তী জানিয়েছেন, স্কুলে গিয়ে সহজেই অন্য শিশুদের সঙ্গে মিশে গেছে ইউভান। একসঙ্গে খেলাধুলো করেছে। মাকে পাত্তাই দিচ্ছিল না।

সদ্য আঠারোমাস হয়েছে ইউভানের। সম্প্রতি তার চুল কাটার ছবিও ভাইরাল হয়। আপাতত দুঘন্টা ক্লাস হবে ইউভানের। প্লে স্কুলে এমন ভাবেই সবকিছু সেখানো হবে যাতে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ে। ছেলের পুষ্টির জন্য নানারকম খাবার টিফিনে দেওয়ার প্ল্যান করেছেন শুভশ্রী।


spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...