Saturday, April 4, 2026

পার্থকে হাজিরার সিঙ্গল বেঞ্চের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

আজকের মতো হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সিঙ্গল বেঞ্চের নির্দেশে একদিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই SSC-র গ্রুপ ডি ও নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। মঙ্গলবার, বিকেল সাড়ে ৫টার মধ্যে নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিচারপতি বলেন, অসুস্থতার কারণ দেখিয়ে এসএসকেএম-র উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলেও নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি, জিজ্ঞাসাবাদের পরে CBI প্রয়োজনে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করতে পারবে বলেও জানিয়ে ছিল হাইকোর্ট।

আরও পড়ুন: আজই নিজাম প্যালেসে পার্থকে হাজিরার নির্দেশ, ভর্তি হওয়া যাবে না উডবার্নে: হাইকোর্ট

সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে ডিভিশনে আবেদন করা হয়। সেখানে বুধবার পর্যন্ত সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বুধবার, সকালে সাড়ে ১০টায় ডিভিশন বেঞ্চে শুনানি হবে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...