Saturday, June 20, 2026

রাজ্যপালের অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র সমালোচনা অধ্যক্ষের

Date:

Share post:

সর্বভারতীয় স্পিকার সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) অগণতান্ত্রিক পদক্ষেপের তীব্র সমালোচনা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। অসমের গুয়াহাটিতে দু’দিনের এই সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। মঙ্গলবার স্পিকার তাঁর ভাষণে বলেন, বাংলায় রাজ্যপাল গণতন্ত্র বিরোধী পদক্ষেপ করছেন। এর ফলে সাংবিধানিক সঙ্কট তৈরি হচ্ছে।

আরও পড়ুন-হাইকোর্টে বার অ্যাসসিয়েশনের বৈঠকে হাতাহাতিতে জড়ালেন আইনজীবীরা!

রাজ্যপালের (Jagdeep Dhankhar) সমালোচনার পাশাপাশি অধ্যক্ষ (Biman Banerjee) বলেন, উন্নয়নই বাংলার মডেল হবে দেশের মধ্যে। সম্মেলনে তিনি রাজ্য সরকারের জনহিতকর বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, বিধানসভায় অধ্যক্ষ-সহ সকলের মর্যাদা বজায় রাখতে হবে। বিধানসভায় বেশ কিছু সাংবিধানিক রীতিনীতি আছে, সেসব যথাযথ পালন করতে হবে। যে কেউ বিধানসভার ভিতরকার বিষয় নিয়ে চ্যালেঞ্জ করছেন, আদালতে যাচ্ছেন। এটা ঠিক নয়। এতে বিধানসভার গরিমা খর্ব হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে বিধানসভার কাজকর্মে অবাঞ্ছিত হস্তক্ষেপ না হয়।




Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...