Saturday, April 4, 2026

কয়লামন্ত্রীর নামে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ‘গুণধর’ পিতা-পুত্র

Date:

Share post:

কেন্দ্রীয় কয়লামন্ত্রীর (Union Coal Minister) নকল মেল আইডি এবং লেটারহেড তৈরি করে চাকরির নামে প্রতারণা (Fraud) করল মালদহের (Maldah) দুই ব্যক্তি। অভিযুক্তরা সম্পর্কে বাবা এবং ছেলে। বাবা সঞ্জয় গোস্বামী এবং ছেলে সুব্রত গোস্বামী ধরা পড়ল পুলিশের জালে। কলকাতার নিউটাউন থানা এবং ইংরেজবাজার থানার পুলিশ যৌথ অভিযানে জালে প্রতারকরা।

কয়লামন্ত্রীর নামে একটি ভুয়ো ই-মেল থেকে চাকরির সুপারিশ করা হয়েছে- এই মর্মে ২০২১-এ অগাস্টে কোল ইন্ডিয়ার তরফ থেকে নিউটাউন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ইংরেজবাজার এলাকা থেকে এই ই-মেলটি করা হয়েছে। তখন যৌথ অভিযানে সেখানকার দুই নম্বর কলোনী এলাকা থেকে বাবা সুব্রত গোস্বামী এবং ছেলে সঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।

তল্লাশিতে এই বাড়ি থেকেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব , পশ্চিমবঙ্গের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ভুয়ো লেটার হেডও উদ্ধার করা হয়। পুলিশের অনুমান, এই প্রথমবার নয়, বহুদিন অনেক রকম জাল কারবারের সঙ্গে যুক্ত এই বাবা-ছেলে। এই ঘটনার তদন্তে ইংরেজ বাজারে পৌঁছন নিউটাউন থানার পুলিশ আধিকারিক রামগোপাল পাল। অভিযুক্তকে বারাসত আদালতে পেশ করবে নিউটাউন থানার পুলিশ। এই প্রতারণার কোনও চক্র আছে কি না বা আর কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...