Tuesday, March 17, 2026

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর, অবস্থানে অনড় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

আইনজীবীদের একাংশের বিক্ষোভে উত্তপ্ত কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) চত্বরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস বয়কট করতে চেয়ে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসের সামনে বসে বিক্ষোভ দেখান তাঁরা। সকাল সাড়ে ১০টা নাগাদ ওই ঘরে ঢোকার চেষ্টা করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও তাঁর জুনিয়রা। একই সঙ্গে ভিতরে যেতে চান বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কল্লোল মণ্ডল ও কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বোদল ভট্টাচার্য। বাধা দেন বিক্ষোভকারীরা। দুপক্ষের ধাক্কাধাক্কিতে পরিবেশ উত্তপ্ত হয়।

ওই সময়ই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে ঢোকেন। সেখানও গোলমাল করেন বয়কটপন্থীদের একাংশ। তুমুল হট্টোগোলের মধ্যে বিচারপতি বলেন, যাঁদের এই এজলাসে হাজির থাকার ইচ্ছে নেই, তাঁরা বেরিয়ে যেতে পারেন। এই ঘটনার কথা জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের (Prakash Shribastav) এজলাসে কয়েকজন আইনজীবী পদক্ষেপের আবেদন করেন। শুনানি মাঝ পথে থামিয়ে এজলাস ছাড়েন প্রধান বিচারপতি। এরপর তাঁর চেম্বারে বিকাশরঞ্জন ভট্টাচার্য, অরুণাভ ঘোষ, বিশ্বব্রত বসু মল্লিক-সহ বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে বৈঠক হয়। কিন্তু তাতেও কোনও সমাধানসূত্র বেরোয়নি।

এ সবের মধ্যেই ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন “মাথায় বন্দুক ধরলেও দুর্নীতি দেখলে চুপ করে থাকব না। আওয়াজ তুলবই।” তিনি দাবি করেন, রাজনীতি করছেন না। শুধু দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন, “যদি মনে হয় আমি ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে বলে ভুল করেছি, তা হলে সুপ্রিম কোর্টে যান।“

আরও পড়ুন- Taliban : তালিবানি তান্ডব, খুন প্রায় ৫০০ আফগান আমলা !

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...