Saturday, April 4, 2026

Weather Forecast: সুখবর! গরম থেকে রেহাই দিতে আজই বঙ্গে বৃষ্টি

Date:

Share post:

চৈত্রের দাবদাহে নাজেহাল বঙ্গবাসী। যেমন রোদের দাপট, তেমনি আর্দ্রতাজনিত অস্বস্তিতে ঘেমেনেয়ে একসার দক্ষিণবঙ্গবাসী। বৃষ্টির অপেক্ষায় প্রহর গুণছেন সকলেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস , বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে।


আরও পড়ুন:Anubrata Mandal: ভালো নেই অনুব্রত; অণ্ডকোষে সংক্রমণ, সঙ্গে চলছে বুক-ফুসফুসের চিকিৎসা

আবহাওয়া দফতর সূত্রের খবর, বুধবার কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা থাকবে। আজ বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসের উপর ভর করে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এই রাজ্যে। তার জেরেই এই বৃষ্টি।

বুধবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৪.০৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিজনক গরম আরও বাড়বে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...