Tuesday, March 24, 2026

বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ তৃণমূলের, দল থেকে বহিষ্কৃত অভিযুক্ত বাবন

Date:

Share post:

বেহালাকাণ্ডে কড়া পদক্ষেপ করল শাসক দল। বহিষ্কার করা হল যুব তৃণমূল (TMC) নেতা সোমনাথ ওরফে বাবন বন্দ্যোপাধ্যায়কে (Baban Bandopadhyay)। মঙ্গলবার, রাতে চড়ক মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বেহালা (Behala) পূর্ব বিধানসভার চড়কতলা এলাকা। দফায় দফায় সংঘর্ষ হয়। এমনকী, গুলি চলে বলেও অভিযোগ।

পয়লা বৈশাখের আগে চড়কের মেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১২। নাম জড়ায় তৃণমূলের যুবনেতা বাবন বন্দ্যোপাধ্যায়ের। দলের ভাবমূর্তি নষ্ট করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি কোনভাবেই বরদাস্ত করা হবে না- সেই বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাবনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সূত্রের খবর।


 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...