Tuesday, March 24, 2026

শীর্ষে বাংলাই ,আধার-মোবাইল লিঙ্কেও পিছিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলি

Date:

Share post:

আধার-মোবাইল লিঙ্কের ক্ষেত্রেও শীর্ষে বাংলাই। অনেক পেছনে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলি। কেন্দ্রীয় সংস্থার একটি রিপোর্টই এই পরিসংখ্যান তুলে ধরেছে। পশ্চিমবঙ্গ সরকার ২০২১-২২ আর্থিক বছরে রাজ্যজুড়ে ১.০৬ কোটিরও বেশি মানুষকে সংযোগ প্রদান করে আধার-মোবাইল সংযোগে অন্যান্য সমস্ত রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে। এই কাজে অনেক পিছিয়ে রয়েছে উত্তরপ্রদেশ, গুজরাত, আসাম, কর্ণাটক ও উত্তরাখণ্ডের মতো বিজেপি শাসিত রাজ্যগুলি।

আরও পড়ুন:আজ থেকে কালীঘাট মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের খেলা 


ডাক বিভাগের দেওয়া তথ্য অনুসারে, মুর্শিদাবাদে ১৬,৭৪,২৪৫ জন মানুষ মোবাইলের সঙ্গে তাদের আধার লিঙ্ক করেছেন। যেখানে উত্তর ২৪ পরগনার প্রায় ১০,৯৮,৩৯৯ জন লিঙ্ক করিয়েছেন, পূর্ব মেদিনীপুরের তমলুক ৭,৮৫,৩১৯ জন লিঙ্ক করেছেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।

অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলি অনেকটাই পিছিয়ে। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, যোগী রাজ্যে  ৪৯ লক্ষেরও বেশি লোক তাদের মোবাইল নম্বরগুলিকে আধারের সঙ্গে লিঙ্ক করতে বাকি রয়েছেন। কর্ণাটকে প্রায় ১৮ লক্ষ নম্বর লিঙ্ক করেছে। গুজরাত মাত্র ৬ লক্ষ সংযোগ করিয়েছে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...