Friday, April 3, 2026

UEFA Champions League:  উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লিভারপুল

Date:

Share post:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালে লিভারপুলের ( Liverpool) যাওয়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। আর বুধবার রাতে তাতে পরল শীলমোহড়। চ‍্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে বেনফিকার ( Benfica) বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করল লিভারপুল। প্রথম লেগে বেনফিকার ঘরের মাঠে ৩-১ জিতে ছিল ক্লপের দল। দুই লেগ মিলিয়ে ম‍্যাচের ফলাফল ৬-৪। সেমিফাইনাল লিভারপুলের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম‍্যাচের ২১ মিনিটে গোল করে এগিয়ে যার লিভারপুল। লিভারপুলের হয়ে গোলটি করেন কোনাটে। ৩২ মিনিটের মাথায় সমতা ফেরান বেনফিকা। বেনফিকার হয়ে সমতা ফেরান রামোস। প্রথমার্ধ ১-১ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল লিভারপুল। ৫৫ ও ৬৫ মিনিটে রবার্তো ফির্মিনো দুই গোল করে লিভারপুলকে ৩-১ লিড এনে দেওয়ার পর সহজেই সেমিতে পৌঁছে যাবে বলে মনে হচ্ছিল রেডসরা। তবে লড়াকু বেনফিকাও হার মানতে নারাজ ছিল। ম‍্যাচের ৭৩ মিনিটে ইয়ারেমচুক ও ৮১ মিনিটে ডারউইন নুনেস গোল করে ম্যাচে বেনফিকাকে সমতায় ফেরান। দুই গোলই প্রথমে অফসাইডের জন্য বাতিল হলেও, ভিএআরের সহায়তা সিদ্ধান্ত বদল হয়। আর ড্র-এর ফলে দুই লেগ মিলিয়ে পাঁচ মরশুমে তৃতীয়বার সেমির টিকিট পাকা করল লিভারপুল।

আরও পড়ুন:DHFC: প্রকাশ‍্যে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের টিজার

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...