Wednesday, June 24, 2026

বারপুজো, অভিনব জার্সি-লোগো নিয়ে আজ অভিষেকের ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশ

Date:

Share post:

“বন্ধ থাক রাজনীতি। রাজনৈতিক বিভেদ। আগামী ২০ দিন শুধু হোক খেলা। ফুটবল খেলা। রাজনীতির ঊর্ধ্বে উঠে ফুটবলকে সামনে রেখে আসুন আমরা ভ্রাতৃত্বের, মৈত্রীর বন্ধনকে সুদৃঢ় করি। ফুটবল বাঙালির আবেগ। খেলায় কেউ জেতে কেউ হারে। যে ভাল খেলবে সে জিতবে। যে হারবে সে আগামী বছর খেলবে।” ১০ ডিসেম্বর, ২০২১। অনুষ্ঠান, ডায়মন্ড হারবারে ‘এমপি কাপ’-এর উদ্বোধন। বক্তা, এলাকার সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠান থেকে অভিষেক দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছিলেন, এবার কলকাতা ফুটবল লিগে খেলবে ডায়মন্ড হারবার ক্লাব। যেমন কথা, তেমন কাজ। আজ বাঙালির পয়লা বৈশাখ আনুষ্ঠানিক ভাবে ডায়মন্ড হারবার ক্লাব নব কলেবরে আবির্ভূত হতে চলেছে।


আরও পড়ুন:Weather Forecast:বর্ষ শুরুর প্রথম দিনেই সুখবর, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা লিগের প্রথম ডিভিশনে খেলতে চেয়ে আইএফএ-র কাছে আগেই আবেদন করেছিল ডায়মন্ড হারবার ক্লাব। এবার বাস্তবায়িত হচ্ছে সেই উদ্যোগ। ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব।

তার আগে ৩৫ সেকেন্ডের টিজার উদ্বোধন হয়েছে। আকর্ষণীয় সেই টিজারে দেখা যাচ্ছে, ফুটবলে শট মারছেন অভিষেক। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ পয়লা বৈশাখে বাটানগর ফুটবল গ্রাউন্ডে বার পুজোর আয়োজন করেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব কর্তৃপক্ষ। এই মাঠ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের হোম গ্রাউন্ড। এই শুভদিনে ক্লাবের নতুন জার্সির পাশাপাশি লোগোর উন্মোচন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাঁদের তৈরি ডিজাইনে জার্সি ও লোগো হচ্ছে, তাঁদের বিশেষ সম্মান দেবেন অভিষেক।

ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ কৃষ্ণেন্দু রায়। দক্ষিণ ২৪ পরগনার বাটানগর মাঠকেই হোম গ্রাউন্ড করেই ফার্স্ট ডিভিশনে খেলতে নামবে ডায়মন্ড হারবার ক্লাব। তার আগে আজ বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির নস্টালজিক ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যেতে চলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...