Friday, April 3, 2026

Jhalda:কাউন্সিলর তপন কান্দু খুনে ‘আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে’, দাবি কলেবরের

Date:

Share post:

শুক্রবার সকালে পুরুলিয়া জেলা আদালতে তোলা হল কাউন্সিলর খুনের মূল অভিযুক্ত কলেবর সিং-কে। তাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত চত্বরে আজ কলেবর সিং জানায়, ‘আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি নির্দোষ। তপন কান্দুর খুনের ঘটনায় নরেন ও আশিক যুক্ত রয়েছে।’


আরও পড়ুন:রাজনীতি যাঁর যাঁর ফুটবল সবার, ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের আত্মপ্রকাশে বার্তা অভিষেকের


গত রবিবার জেলা আদালত থেকে ৩ অভিযুক্ত কলেবর সিং, নরেন কান্দু ও আশিক খানকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই। কলেবর সিং-এর কাছ থেকে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনার দিন ঝালদা এলাকায় যে সিসি ক্যামেরার ছবি পাওয়া গিয়েছে, সেখানে মোটরসাইকেলে হেলমেট মাথায় দেওয়া যে ব্যক্তিকে দেখা যায়, তার পরিচয় জানতে পেরেছে সিবিআই। সেই যুবক ঝাড়খণ্ডের বোকারোর বাসিন্দা। তার খোঁজে ঝাড়খণ্ডে গিয়ে ও তার বাড়িতে তাকে পাওয়া যায়নি।

এই ৫ দিনে ঝালদা থানার নিমডি গ্রামে তার মাসতুতো দিদির বাড়ি, ঝাড়খণ্ডের জরিডি থানা এলাকায় তার বাড়িতেও কলেবরকে নিয়ে যায় সিবিআই। মুখোমুখি জেরা করা হয় আশিক, নরেন, সত্যবানের সঙ্গে বসিয়ে। ঘটনার দিন ঝালদা থানা এলাকায় কখন আসে। তারপর থেকে কোথায় কোথায় গিয়েছিল, কার কার সঙ্গে দেখা করেছিল, সেই সব জায়গায় কলেবরকে নিয়ে যাওয়া হয়। কী কারণে ঝালদায় সে এসেছিল। সেইসব মিলিয়ে দেখেন সিবিআই অফিসাররা।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...