Thursday, May 14, 2026

আজ নববর্ষ ! জানেন কী এর উৎপত্তি?

Date:

Share post:

আজ বাঙালির নতুন বছর।১৪২৮ পেরিয়ে ১৪২৯ এ পা রাখলাম আমরা। এপার বাংলা, ওপার বাংলা মিশে গিয়ে অপার বাংলার বাঙালি মেতে উঠেছে উৎসবে৷ অতিমারীর কালো মেঘ পেরিয়ে দীর্ঘ দু’বছর পর বাংলায় নববর্ষের সেই চেনা আমেজ।

আরও পড়ুন:সবার মঙ্গল কামনায় প্রার্থনা করলাম: মুখ্যমন্ত্রী

https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2022/03/01024151/M.N.M-GROUP-ADVT.jpg

পুরনো নীতির হাত ধরে নয়া সূচনা, নয়া জামাকাপড় – পয়লা বৈশাখ মানেই বাঙালির কাছে আবেগ। কবজি ডুবিয়ে পেটপুজো, হালখাতার মধ্যে দিয়ে নববর্ষের প্রথম দিনটা উদযাপন করেন আপামর বাঙালী।

কিন্তু জানেন কী কেন ধুমধাম করে উদযাপিত হয় এই দিনটি?

বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ – এর সময় থেকেই হালখাতার সূচনা হয়। রাজস্ব আদায়ের জন্যই এই হালখাতার প্রচলন করেন তিনি। এটিকে লাল খাতা কিংবা খেরো খাতাও বলা হয়। নতুন বছরে খাতার প্রথম পাতায় লাল সিঁদুরের স্বস্তিক চিহ্ন একেই সূচনা করা হয় নতুন খাতা কিংবা হালখাতার।
আবার অনেকেই বলেন সম্রাট আকবরের সঙ্গেই সম্পর্কিত এই হালখাতার উৎসব। তার নির্দেশ অনুযায়ীই নাকি নতুন বছরের প্রথম দিন ফসল কর আদায় কিংবা রাজস্ব আদায় হিসেবে শনাক্ত করা হয়। হিন্দু সিদ্ধান্ত পঞ্জিকা এবং ইসলামি চন্দ্রমাস হিজরী সালের সমন্বয়েই মুঘল রাজ জ্যোতির্বিদ এই দিনটিকে নির্দিষ্ট করেছিলেন – তারপর থেকেই এইদিন হালখাতা উৎসব অথবা তৎকালীন সমাজে পুণ্যহ বলে পরিচিত ছিল।

জেনে নিন এবছর হালখাতা লেখার শুভ সময়-
সকাল ৭টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিট
দুপুর ১২ টা ৫১ থেকে দুপুর ২টো ৩৪ মিনিট
বিকেল ৪টে থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...