Monday, April 13, 2026

উপনির্বাচনে খারাপ ফলের জন্য দায়ী রাজ্য নেতৃত্বই! তৃণমূলের থেকে অনেক শেখার আছে: সৌমিত্র

Date:

Share post:

রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনে (By Poll) গো-হারা হেরেছে বিজেপি। তারপরই দলের রাজ্য নেতৃত্বকে তোপ  দেগেছেন বিষ্ণুপুরের সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বলেছেন, “অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।”

১৯৫৭ থেকে ২০২২ সাল। আসানসোল (Asansol) লোকসভা আসনে নির্বাচন হয়েছে ১৮ বার। এর মধ্যে ২০০৫ ও ২০২২ দু’বার উপনির্বাচন হয়েছে। আর এই প্রথমবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (By Poll) তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) জয়ী হয়েছে। আসানসোলে ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। বালিগঞ্জে (Ballygunge) ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)।

আরও পড়ুন: কুৎসা-চক্রান্তের যোগ্য জবাব, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূলই ভরসা: মমতা

বালিগঞ্জে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে বিজেপি (BJP)। এই কেন্দ্রে ২ নম্বরে উঠে এসেছে সিপিআইএম (CPIM)। দুই কেন্দ্রে উপনির্বাচনে খারাপ ফলের জন্য সরাসরি রাজ্য নেতৃত্বকেই দায়ী করেছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ভিডিও বার্তায় বিজেপি সাংসদ বলেছেন, “তৃণমূলের থেকে অনেক কিছু শেখার আছে। তৃণমূলের বিরুদ্ধে লড়াই (By Poll) করতে আমরা ব্যর্থ হয়েছি। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়টি ভাবা উচিত। যাদের বহিষ্কার করা হয়েছিল তাঁদের ফেরানোর কথা ভাবা উচিত।”

এদিন তিনি আরও বলেন, “অপরিণত রাজ্য নেতাদের নেতৃত্বে ভাল ফল আশা করা যায় না। অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল হয়েছে।”

আরও পড়ুন: দুই কেন্দ্রেই ফুটল জোড়া ফুল, আসানসোলে রেকর্ড গড়ল তৃণমূল




Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...