Friday, April 3, 2026

আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাওয়া অফিসের, যা আপনাকে জানতেই হবে

Date:

Share post:

গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গবাসী। কোনও কোনও জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। তবে আগামী ২৪ ঘণ্টায় দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের খুব সামান্য সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস। দু এক জায়গায় বৃষ্টিপাতের সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ১৭ তারিখ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বীরভূম, নদীয়া ও দুই মেদিনাীপুর জেলায়। ১৮ থেকে ২০ তারিখে মুর্শিদাবাদ, নদিয়া সহ কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে প্রায় লু বইছে। এই জেলাগুলিতে ৪০ ডিগ্রি বেশি রয়েছে তাপমাত্রা। আগামী দুদিন এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। কোন কোন জায়গায় আগামী দু দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াতে পারে।

কলকাতার ক্ষেত্রে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ও রয়েছে।

আরও পড়ুন- Entertainment: এবার ‘বৌদি ক্যান্টিন’ খুলতে চলেছেন শুভশ্রী!

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...