Friday, June 26, 2026

২০ দিন ধরে লকডাউন, আর্থিক সঙ্কটের মুখে পড়তে চলেছে চিন?

Date:

Share post:

চিনের জাতীয় অর্থনীতি কী সঙ্কটের মুখে?  সরকারিভাবে চিন একথা স্বীকার না করলেও বেসরকারি মতে চিনের অর্থনীতির হাল বেশ খারাপ। চিনে করোনা সংক্রমণ দিন কে  দিন বাড়ছে।  মোটামুটি সারা বিশ্বেই এই মুহূর্তে করোনা সংক্রমণ অনেকটাি নিয়ন্ত্রিত হলেও চিনে করোনা সংক্রমণ নতুন করে মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সঙক্রমণ এতটাই যে  চিনের ৪৪টি শহরে সম্পূর্ণ বা আংশিক লকডাউন চলছে।  এমন পরিস্থিতি চলতে থাকলে   সে দেশের অর্থনৈতিক সঙ্কট জাতীয় সঙ্কটে পরিণত হতে পারে বলে মনে করা হচ্ছে।  খোদ চিনের বাণিজ্যিক রাজধানী সাংহাইতেই  গত ২৮ মার্চ থেকে লকডাউন চলছে।  ওই প্রদেশের প্রায় তিন কোটি মানুষ পুরোপুরি ঘরবন্দি হয়ে রয়েছেন। সেখানে খাদ্য, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্কট তৈরি হয়েছে। বহু মানুষ অনাহারে রয়েছেন। আর এই সব তথ্য যাতে বাইরের পৃথিবী জানতে না পারে সেজন্য কড়া প্রহরায় রাখা হয়েছে বাসিন্দাদের। পুলিশ সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। ড্রোনের মাধ্যমেও বাসিন্দাদের উপরে নজরদারি করছে চিন প্রশাসন। ফলে ভয়ে আতঙ্কে ত্রস্ত হয়ে আছেন চিনের বাসিন্দারা।

চিন সরকারের দাবি কোথাও কোনো সঙ্কট নেই। থাকলেও তা দ্রুত মিটিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রকের দাবি চিন সরকার প্রকৃত তথ্য আড়াল করতে চাইছে।

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...