Saturday, March 28, 2026

Uttarpradesh Murder- Suicide: রক্তে ভাসছে ঘর, বারান্দায় ঝুলছে দেহ! প্রতিবেশীর চক্ষু চড়কগাছ

Date:

Share post:

বারান্দায় ঝুলছে দেহ, ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্ত, ব্যাপার কী? কৌতূহলবশত খোঁজ নিলেন প্রতিবেশী আর তারপরই সামনেও ভয়ংকর সেই নৃশংসতা। যে বাড়িতে সব সময় চিৎকার চেচামেচি সে বাড়ি হঠাৎ নিস্তব্ধ? সন্দেহ হয় প্রতিবেশীর, বাড়িতে উঁকি দিতেই দেখেন রক্তের স্রোত। উত্তরপ্রদেশের (Uttar pradesh) প্রয়াগরাজের (Prayagraj) খাগলপুর গ্রামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী এবং তিন কন্যার মৃত্যু(death) ঘিরে চাঞ্চল্য।

MSP-র আইনি গ্যারান্টির দাবি, দীর্ঘ আন্দোলনের পথে কিষান মোর্চা 

মেঝেতে পরপর শায়িত দেহ, বারান্দায় ঝুলছে দেহ , ঘটনায় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার যোগাড় চারপাশের লোকজনের। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ঘটনা, একই পরিবারের পাঁচজনের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে পরিবারের বাকি সদস্যদের খুন (Murder) করে আত্মহত্যা(Suicide) করেছেন গৃহকর্তা। চারজনের গলার নলি কাটা অবস্থায় উদ্ধার করা হয়। গৃহকর্তার দেহ ঝুলন্ত অবস্থায় বারান্দা থেকে পাওয়া যায়।

তদন্তে নেমে পুলিশ ওই বাড়ি থেকে কিছু কাগজপত্র চিঠি উদ্ধার করেছে, যা থেকে অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির তাঁর শ্বশুরবাড়ির সাথে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। চিঠিতে ওই মৃত ব্যক্তির স্ত্রীর পরিবারের কয়েকজন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন গৃহকর্তা গরুর ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে ভাড়া বাড়িতে থাকতেন ।

মৃত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ওই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। দেহগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...