Tuesday, February 24, 2026

আগামী সপ্তাহেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, মূল লক্ষ্য কর্মসংস্থান

Date:

Share post:

ইউক্রেন- রাশিয়া যুদ্ধ (Russia- Ukraine War) আবহে আগামী সপ্তাহেই ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (UK PM Boris Johnson)। বৈঠক করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে। জানা গিয়েছে, আলোচনা হতে পারে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে। এই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ভারত (India) সফরে আসতে চলেছেন বরিস।

বিবৃতি জারি করে প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson) জানিয়েছেন, “আমাদের শান্তি ও সমৃদ্ধিতে হুমকি আসছে বিভিন্ন স্বৈরাচারী রাষ্ট্র থেকে। সেই কারণে গণতান্ত্রিক এবং বন্ধু দেশগুলির এক থাকা উচিত।” সূত্রের খবর, আগামী ২১ এপ্রিল দিল্লিতে পা রাখতে চলেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। ২১ ও ২২ এপ্রিল ভারতেই থাকবেন জনসন। তাঁর ভারত সফরের মূল লক্ষ্য, দুটি দেশের মানুষের জন্য চাকরি সৃষ্টি থেকে আর্থিক বৃদ্ধি, শক্তির নিরাপত্তা থেকে প্রতিরক্ষা। এই দু’দিনের সফরে জনসন মোদির (Narendra Modi) সঙ্গে বৈঠকে বসবেন ২২ এপ্রিল।

আরও পড়ুন: এবার কিয়েভের কাছে হদিশ মিলল গণকবরের, পরমাণু যুদ্ধের আশঙ্কা

জানা গিয়েছে, ২১ এপ্রিল দিল্লিতে পা রেখেই আমেদাবাদ (Ahmedabad) পরিদর্শন করবেন জনসন। ব্রিটেনে বসবাসকারী অর্ধেক অ্যাংলো-ইন্ডিয়ানরাই বাসিন্দা। গুজরাতে একাধিক শিল্পপতিদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন বরিস। একই সঙ্গে ব্রিটেন ও ভারতের মধ্যে মুক্ত বাণিজ্য নিয়ে পারস্পরিক সমঝোতার চেষ্টা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।




spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...