Monday, April 6, 2026

কলকাতায় কালবৈশাখী, খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর

Date:

Share post:

তাপপ্রবাহ চলছে গোটা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে । পাঁচটি  জেলায় এই তাপপ্রবাহ চলবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা । এমতাবস্থায় আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর । দফতর অধিকর্তা গনেশ কুমার দাস জানিয়েছেন বিভিন্ন জেলায় তাপপ্রবাহ চললেও কলকাতায় ঝড় বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে ।

দেশের ব্যস্ততম মেট্রোপলিটন টাউনে হতে পারে কালবৈশাখী । এক দুদিনের মধ্যে না হলেও খুব তাড়াতাড়ি বৃষ্টিস্নাত হবে কল্লোলিনী কলকাতা। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের  বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র- বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচটি জেলা বাকুড়া, বীরভূম , পুরুলিয়া , পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায়ে  তাপপ্রবাহ চলছে। এই সব জেলায় তাপমাত্রা থাকবে মোটামুটি
৪২ থেকে ৪৩ ডিগ্রীর  কাছাকাছি  ।

তবে উত্তরবঙ্গের জন্য খবর সুখকর এখানকার প্রায় সব জেলাতেই বজ্র -বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার  গতিবেগ ঘণ্টায়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকবে বলে মনে করা হচ্ছে। আলিপুর এবং কোচবিহার জেলাতেও বইবে ঝোড়ো বাতাস ।

জানা গেছে আগামী বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় কালবৈশাখী ঝড় সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরী হবে বলে নিশ্চিত আবহাওয়া দফতর কর্তারা। এছাড়া কালবৈশাখী মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ , নদীয়া , বীরভূম , পূর্ব পশ্চিম মেদিনীপুরে । আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়তে।পারে দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু জেলায় ।

আরও পড়ুন- মহিলাদের একাধিক প্রকল্প বিষয়ে জনসংযোগের লক্ষ্যে নয়া মহিলা সাংগঠনিক কমিটি তৃণমূলের

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...