Saturday, April 4, 2026

“রাজ্যপালের সংবিধান মেনে চলা উচিত”, ধনকড়কে তোপ স্পিকারের

Date:

Share post:

আজ ডিরোজিওর স্মরণ অনুষ্ঠানে ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর সুস্পষ্ট অভিযোগ, পশ্চিমবঙ্গ বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করছেন রাজ্যপাল।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যপালের নিজের সীমারেখা বোঝা উচিত । তিনি রাজভবন থেকে যা খুশি বলতেই পারেন । কিন্তু নিজের ক্ষোভ প্রকাশের জন্য বিধানসভাকে ব্যবহার করতে পারেন না ।’’ তিনি আরও বলেন, ‘‘রাজ্যপালের বোঝা উচিত কোথায় থামতে হবে। সংবিধান রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং অধ্যক্ষকে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে। সেই জায়গা থেকে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে বিধানসভার চৌহদ্দিতে দাঁড়িয়ে তিনি যেভাবে আক্রমণ করছেন, তাতে বিধানসভার গরিমাকে ক্ষুণ্ণ করছে।’’

আরও পড়ুন:বিরোধীদের তোপ দেগে নাড্ডার খোলা চিঠি, পাল্টা আক্রমণ কুণালের

বিমান বন্দ্যোপাধ্যায়ের আরও অভিযোগ, ‘‘রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে এই বিধানসভাকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যবহার করতে চেয়েছে । আমি অনুরোধ করেছিলাম এখানে কোনও প্রেস কনফারেন্স করা উচিত হবে না । তা সত্ত্বেও তিনি বিভিন্ন কথা বলছেন । তবে রাজ্যপালের বোঝা উচিত তাঁর সীমারেখা কতটা। কোথায় থামতে হবে ।’’

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিধানসভায় যান রাজ্যপাল জগদীপ ধনকড়৷ সেই অনুষ্ঠানে যোগদানের পর বিধানসভা চত্বরে দাঁড়িয়েই দীর্ঘ ৪০ মিনিট সাংবাদিক সম্মেলন করেন রাজ্যপাল। রাজ্যের আইন শৃঙ্খলা সহ নানান বিষয় পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি সেখানেই৷ এই সাংবাদিক সম্মেলন নিয়েও মত বিরোধ তৈরি হয় রাজ্যপাল ও স্পিকারের মধ্যে।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...