Monday, April 6, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আবার হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। সোমবার রাতে তারা ৭ রানে হারল রাজস্থান রয়‍্যালসের কাছে। এই হারের ফলে টানা তিনটি ম্যাচে হারল কেকেআর। রাজস্থান রয়্যালসের কাছে হারার ফলে পয়েন্ট তালিকায় কলকাতা অবশ্য ষষ্ঠ স্থানেই থাকল।

২) সন্তানহারা হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তার বান্ধবী জর্জিনা রডরিগেজ। জন্মের পরই মৃত্যু রোনাল্ডোর ছেলের। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো জানালেন, তাঁর যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে। তবে ভালো আছেন তাঁর মেয়ে।

৩) আবারও ধাক্কা দিল্লি ক‍্যাপিটালস শিবিরে। করোনায় আক্রান্ত অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শ। ভর্তি করানো হল হাসপাতালে। সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানান হল, দিল্লি দলের বেশ কিছু সদস‍্য করোনায় আক্রান্ত।

৪) সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সভায় ঠিক হল, ফুটবলার বাঁছতে সন্তোষ ট্রফির খেলা দেখতে স্পটার পাঠানো হবে। সেই মতো মঙ্গলবার কেরল রওনা হচ্ছেন লাল-হলুদের দুই প্রাক্তন আলভিটো ডি’কুনহা এবং ষষ্ঠী দুলে।

৫) এগিয়ে থেকেও আইলিগে নেরোকা এফসি-র সঙ্গে ১-১ ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব। এই ড্র-এর ফলে দ্বিতীয় স্থানে থেকে লিগের প্রাথমিক পর্ব শেষ করল সাদা-কালো ব্রিগেড। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৬।

৬) মঙ্গলবার এএফসি কাপের দ্বিতীয় ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ শক্তিশালী ঢাকা আবাহনী। প্রথম ম‍্যাচের মতন যে দ্বিতীয় ম‍্যাচ সহজ হবে না তা ভালই জানেন বাগান কোচ। তাই তো সাংবাদিক সম্মেলনে আবাহনী নিয়ে সর্তকবার্তা ফেরান্ডোর।

আরও পড়ুন:Horoscope: কেমন যাবে আজকের দিন

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...