Saturday, March 21, 2026

উপনির্বাচনে ভরাডুবির পর বিজেপির অন্দরের বিক্ষোভ মেটাতে জরুরি বৈঠকে গেরুয়া শিবির

Date:

Share post:

বালিগঞ্জ এবং আসানসোল উপনির্বাচনে ভরাডুবির পর ছন্নছাড়া দশা রাজ্য বিজেপিতে। উপনির্বাচনে হারের কারণ ব্যাখ্যা চেয়ে দিল্লিতে তলব করা হয়েছে আরএসএস ঘনিষ্ট নেতা অমিতাভ চক্রবর্তীকে। অমিতাভর বিরুদ্ধে তোপ দেগেছেন কয়েকজন বিজেপি নেতাও। উঠেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে হঠানোর দাবি। বিজেপির অন্দরের বিদ্রোহ মেটাতে মঙ্গলবার হেস্টিংসে বিজেপির দফতরে বৈঠকে বসতে চলেছেন বিজেপির নেতা-কর্মীরা।


আরও পড়ুন:মমতার সামাজিক প্রকল্পের সুবিধায় প্রভাবিত ভোটাররা, গোহারার পর বোধোদয় জিতেন্দ্রর


প্রসঙ্গত, সম্প্রতি উপনির্বাচনে হারাতে হয়েছে আসানসোলের মতো শক্ত আসনটিও। যে আসনে গত দু-বার বিজেপির দখলে ছিল। বালিগঞ্জেও বিজেপিকে ফেলে এগিয়ে গিয়েছে সিপিএমও। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও গৌরীশঙ্কর ঘোষ দলের বিরুদ্ধে তোপ দেগে বিধায়ক পদ ত্যাগ করছেন। সোমবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। উত্তরবঙ্গেও একইদিনে একসঙ্গে তিন বিধায়ক সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। এমতাবস্থায় নড়েচড়ে বসেছে বঙ্গ বিজেপি।

মঙ্গলবার বেলা ১২টা থেকে একটি জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠকে জেলা সভাপতি, পর্যবেক্ষক সহ একাধিক নেতা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...