Tuesday, April 7, 2026

এক ক্লিকেই মুশকিল আসান! নাগরিক সমস্যা সমাধানে ১২৫ পুরসভার জন্য নয়া পোর্টাল

Date:

Share post:

রাজ্যের পুরসভাগুলিতে(municipality) নাগরিক পরিষেবা নিয়ে অনেক সময় মানুষের সমস্যা হয়। অনেক অভাব-অভিযোগ আসে। জল, আলো, রাস্তা, নিকাশি ইত্যাদি পুর পরিষেবা গুলি নিয়ে হয়রানির দিন এবার শেষ হতে চলেছে। রাজ্যের (west bengal) ১২৫টি পুরসভার জন্য তৈরি হচ্ছে নয়া পোর্টাল(new portal)। যেখানে বাড়ি বসেই এক ক্লিকে মুশকিল আসান।

নাগরিকরা তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন অনলাইনে এই পোর্টালের মাধ্যমে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার সমাধান করে স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে সংশ্লিষ্ট নাগরিকের মোবাইলে পাঠিয়ে দেবে তাঁর পুরসভা। সার্বিকভাবে রাজ্যের ১২৫টি পুরসভার জন্য এই ধরনের ‘কমন পোর্টাল’ এই প্রথম।

হাইকোর্টের নির্দেশ মেনে নয়া বিজ্ঞপ্তি জারি,সমস্ত পড়ুয়াদের জন্য খুলে গেল জি ডি বিড়লা স্কুল

জানা গিয়েছে কলকাতার পুরসভার ধাঁচে এই পোর্টাল পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে আগামী কয়েক মাসের মধ্যেই পরিষেবা দিতে শুরু করবে। পরিস্থিতি বুঝে সমস্যা সমাধানের নির্দিষ্ট সময়সীমা হতে পারে ৪৮-৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহ পর্যন্ত। আর যদি রাস্তা মেরামতির মতো কোনও সমস্যা থাকে, সেক্ষেত্রে ‘এসএমএস’-এর মাধ্যমে নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হবে নাগরিকদের।

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...