Wednesday, April 8, 2026

Weather Forecast: হাঁসফাঁস গরম থেকে মুক্তি! আজই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

বৈশাখের গরমের তীব্রতায় অস্থির দক্ষিণবঙ্গবাসী। একদিকে গুমোট গরম,অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি! সবমিলিয়ে নাজেহাল সকলেই। স্বস্তির বৃষ্টির আশায় প্রহর গুণছে দক্ষিণবঙ্গবাসী। আর এই গরম থেকে রেহাই দিয়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। আজ বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির পাশাপাশি দেখা মিলবে কালবৈশাখীরও।


আরও পড়ুন:সদ্য ১৯-এ পা দিয়েই কলকাতা সেরা সৌমাল্য


আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। আর গরমে রীতিমত পুড়ছে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের খবর, বৃহস্পতিবার, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধের দিকেই ভিজবে শহর কলকাতা। এর পাশাপাশি রাজ্যের পশ্চিম ও উপকূলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি ও শুক্রবারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি দেখা মিলতে পারে কালবৈশাখীরও। হাওয়া অফিস জানিয়েছে, আজই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে তিলোত্তমায়। ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে।

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...